রিজওয়ানা বললেন

দুই মাসের মধ্যে পাস হবে কৃষি জমি সুরক্ষা আইন

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৩২ এএম

আগামী দুই মাসের মধ্যেই ‘কৃষি জমি সুরক্ষা আইন’ পাস করতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যেখানে কৃষকের সুরক্ষার কথাও থাকবে। কৃষক সুরক্ষায় স্পষ্ট নীতিমালা প্রণয়নে কৃষি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

গতকাল সোমবার বণিক বার্তা আয়োজিত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন-২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের তিনটি অধিবেশনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ কৃষি খাতের বেসরকারি উদ্যোক্তা, কৃষি অর্থনীতিবিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘কৃষি ও কৃষকের সুরক্ষার বিষয়ে বিভিন্ন সময় অনেক আলাপ-আলোচনা করা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত