আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে : গয়েশ্বর

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৩২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমি ৯টায় কোর্টে গেছি, কোর্ট বসবে সাড়ে ১২টায়। পরে দেখা গেল সাক্ষী আসল না। তাই আমি এখানে আসলাম। বলতে পারেন আমি কোর্টে গেলাম কেন? আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে। কোর্ট তো আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে। আগেও যেতে হয়েছে। এখনো যেতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা উনার বিরুদ্ধে মামলা রয়েছে এই ধরনের। কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হয়েছেন আমরা সবাই তার নিন্দা করেছি, প্রতিবাদ করেছি। উনি তো সব মামলায় অব্যাহতি নিয়া ফালাইলেন, শপথ নিয়া দেশের প্রধান উপদেষ্টা হলেন। আমি গয়েশ্বর রায় কেন কোর্টে হাজিরা দেই। কেন দেই? আমাদের কি কোনো অবদান নাই। আমরা মরি নাই। আমরা বেঁচে আছি। এটা কি আমাদের সবার প্রাপ্তি।’

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পেশাজীবী জোটের উদ্যোগে ২০১৩ সালে ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নৃশংসতম গণহত্যা দিবস উপলক্ষে ‘গণহত্যার বিচার, সংলাপ, সংস্কার ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়েরকৃত মামলার অবস্থা তুলে ধরতে গিয়ে গয়েশ্বর এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘কেউ কেউ বলছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি। ধরেন, ৫ আগস্ট যদি হাসিনা না পালাতেন, স্বাভাবিকভাবে যদি পদত্যাগ করতেন, পার্লামেন্ট বিলুপ্ত হতো তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম আছে না। তাহলে নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের ব্যবস্থা করত না। লাগতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত