জনপ্রশাসন মন্ত্রণালয়

পেটেন্ট-ট্রেডমার্ক অধিদপ্তরে নতুন মহাপরিচালক

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৩৩ এএম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার প্রেষণে তাকে ওই পদে নিয়োগ দিতে শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৩ মের মধ্যে জাহাঙ্গীর হোসেনকে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ওইদিন বিকেল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত