বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির চতুর্থ সভা ৯ মে অনুষ্ঠিত হবে। তাবিথ আউয়াল নের্তৃত্বাধীন কমিটি প্রথমবারের মতো বাফুফে ভবনের বাইরে সভায় অংশ নিতে যাচ্ছে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান, ব্যবসায়ী ইমরানুর রহমান মালিকানাধীন আইএম১০ ফুটবল গ্রাউন্ডে হবে এই সভা। যার আলোচ্যসূচীতে বিবিধ ছাড়া থাকতে কেবল একটি এজেন্ডা। ফুটসাল মাঠে বসে ফুটসাল নিয়েই আলোচনা করবেন দেশের ফুটবলের অভিভাবকরা।
সম্প্রতি ইমরানুর রহমানকে প্রধান করে বাফুফে প্রকাশ করে ফুটসাল কমিটি। যে কমিটিতে বাফুফের নির্বাহী কমিটির কাউকে রাখা হয়নি। রাজধানী ঢাকায় ফুটসাল আয়োজন ও খেলার সঙ্গে জড়িত বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্তাদের নিয়ে হয়েছে কমিটি। নিয়মিত সভার আলোচন্য সুচীতে কেবল ফুটসাল স্থান দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায় বাফুফে এই কর্পোরেট ব্যক্তিত্বদের দিয়েই দেশে ফুটসালের একটা জাগরণ ঘটাতে চাইছে।
আগামী বছর মে মাসে ইন্দোনেশিয়ায় হতে যাচ্ছে এএফসি ফুটসাল এশিয়ান কাপ। এর আগের ১৭ আসরের কোনটিতেই অংশ নেয়নি বাংলাদেশ। এমনকি বাছাই পর্বেও ছিল না বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে এবার এই আসরের বাছাইয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ।
১৬ থেকে ২৪ সেপ্টেম্বর হবে এই বাছাই। ৯ মে সভায় এ বিষয়ে আলোচনার পর হবে সিদ্ধান্ত গ্রহণ। তাছাড়া সেদিন আইএম১০ গ্রাউন্ডে ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। রথ দেখা কলা বেঁচার মতো সেই ফাইনাল দেখার পাশাপাশি সভাও সেড়ে নেবেন বাফুফের কর্তারা।
মিলেছে ফিফার অনুমতি, শমিত এখন বাংলাদেশের
এবার কি ইন্তার মিলানে কপাল পুড়বে বার্সার 