বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০৭ মে ২০২৫, ১২:৫৪ এএম

বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এস এম মিল্লাত হোসেনকে চেম্বার থেকে তুলে নিয়ে পিটিয়ে পুলিশে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। গত সোমবার রাত সোয়া ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মার্কেটের নিজ চেম্বার থেকে তাকে তুলে নেওয়ার পর শহীদ আবদুল জব্বার সড়ক, কালিবাড়ী মোড় ও পৌরসভা লেন ঘুরিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে থেমে থেমে মারধর করা হয়।

এস এম মিল্লাত স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বগুড়া ডিবি পুলিশের  ওসি  ইকবাল বাহার বলেন, ‘এনসিপির নেতাকর্মীরা এস এম মিল্লাতকে আটক করে আমাদের কার্যালয়ে সোপর্দ করেছেন। পরে তাকে সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত