সোহান-অংকনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানপাহাড়

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:৪৮ পিএম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মহিদুল ইসলাম অঙ্কন। দুজনের দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২ রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে ৯৭ রানে ৩ উইকেটের পতন হয়। এরপরই চতুর্থ উইকেটে ২২৫ রানের দুর্দান্ত জুটি উপহার দেন অধিনায়ক সোহান এবং অঙ্কন। ১০১ বলে ৭ চার ৭ ছক্কায় ১১২ রান করে ক্রিস্টিয়ান ক্লার্কের শিকার হন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার সপ্তম সেঞ্চুরি।

সোহান আউট হওয়ার পর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন অঙ্কন। শেষ ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে খেলেন ১০৮ বলে ৭ চার ৫ ছক্কায় ১০৫ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪৪ রান। কিউই ‘এ’ দলের হয়ে ২টি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত