ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ মে) রাতে মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে ১৫ পুরুষ, ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
আটককৃতরা হলেন- যশোর জেলার নাউলি গ্রামের মনিরুল গাজী (৩৭), ফরিদপুর জেলার ইমরান মুন্সিন (৪৮), গোপালগঞ্জ জেলার তাবারকান্দি গ্রামের উজ্জল শেখ (৩৭), নোয়াখালী সদর থানার চরঈশ্বর গ্রামের সুজন দাস (২৮), খুলনার আন্দনগর গ্রামের জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই হাফিজুল (৪৯), যশোরের ঝুমঝুমপুর গ্রামের শাহাজান গাজী (৫৮), যশোরের অগ্রভোলাট গ্রামের সুমন হোসেন (২৮), একই গ্রামের শাহাব উদ্দিন (২৮), নড়াইল জেলার কালিয়া থানার রিজাউল শেখ (৫০), নড়াইল জেলার লোহাগাড়া থানার শিমুল সিকদার (৪৩), ঝিনাইদহের জলুলী গ্রামের সাজিদুল ইসলাম (১৯), নড়াইলের সাঁতরাখালি গ্রামের আলিমুল শেখ (২৭), কালিয়া থানার শুক্তগ্রামের হুমায়ুন খান (৩০), টেকনাফ থানার শাপলাপুর গ্রামের রবিউল আলম (২০)।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ভারতের পুশ ইন প্রচেষ্টা অন্যায্য, বললেন নিরাপত্তা উপদেষ্টা