কোরবানির ঈদে ১০ দিনের ছুটির প্রজ্ঞাপন

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৮ এএম

ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন ছুটি এবং এর পরিবর্তে ১৭ ও ২৪ মে অফিস খোলা রেখে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ সময় জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হবে। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, (ক) জরুরি পরিষেবা যেমনÑবিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত