নওগাঁয় ব্রিজের নিচে পাওয়া গেল ৮৪ পলিথিনে টুকরো মাংস

আপডেট : ০৮ মে ২০২৫, ০৪:২২ পিএম

নওগাঁ উপজেলায় বদলগাছী-আক্কেলপুর সড়কের পাশের একটি ব্রিজের নিচে ৮৪ টিপলিথিনে প্যাকেট করা মাংস দেখতে পান স্হানীয়রা। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাংসের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই শতশত মানুষ সেটি দেখার জন্য ভিড় করে। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর গ্রামের রাস্তার পাশের ব্রিজের নিচ থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর গ্রামের ব্রিজের নিচে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখেতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। মাংসগুলো পলিথিনে প্যাকেট অবস্থায় ছিলো। তবে কিসের মাংস তা এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মাংসগুলো গরু অথবা মহিষের। ঘটনাস্থল থেকে মাংসের প্যাকেট উদ্ধার করে সিআইডিতে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত