সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের যুবারা। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। যার ফল আসে নিমিষেই। ম্যাচের ১২ মিনিটে মালদ্বীপের রক্ষণে চাপ সৃষ্টির ফলস্বরূপ বল পেয়ে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। বক্সের বাইরে থেকে কিছুটা ড্রিবলিং করে নেন জোরালো শট। তাতে পরাস্ত হন মালদ্বীপ গোলরক্ষক।
প্রথমার্ধের শেষ সময়ে ৪৫ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। শট নেন ফয়সাল। বক্সের মধ্যে বল পেয়েও ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপের রক্ষণভাগের ফুটবলাররা। রিবাউন্ডে বল পেয়ে আলতো টোকায় গোলমুখে উঠিয়ে দেন মিঠু চৌধুরী। সেই বলে দারুণ হেডে জালের ঠিকানা খুঁজে নেন ফরোয়ার্ড রিফাত কাজী।
এই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
নতুন প্রতিভার খোঁজে আসছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
তাসকিন-শরিফুলদের নতুন বোলিং কোচ হচ্ছেন শন টেইট!