ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামে লিচু গাছ থেকে পড়ে সাঈদ হোসেন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাঈদ হোসেন রতিডাঙ্গা গ্রামের সাফাই মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, সাঈদ হোসেনকে একই গ্রামের জাহিদ বিশ্বাস তার গাছের লিচু পাড়তে ডেকে নিয়ে যায়। অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ এখন কুষ্টিয়াতে রয়েছে।
