দীর্ঘদিন পর ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে শনিবার (১০ মে) রাতে গুলশান-২ নম্বরে ভাইয়ের বাসায় যাবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রাতে বাসভবন থেকে ভাইয়ের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
উল্লেখ্য, দীর্ঘ ৪ মাসের মতো লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় গত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
