রাঙ্গামাটিতে খাদ্য উপদেষ্টা

দেশে প্রয়োজনীয় গমের সিংহভাগই আমদানি করা লাগে

আপডেট : ১১ মে ২০২৫, ১২:৫৪ এএম

বর্তমানে দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। তবে এখন দেশের মানুষ সকালে ভাতের পরিবর্তে গমের আটার রুটি খাচ্ছে। কিন্তু বাংলাদেশে প্রয়োজনের তুলনায় গমের উৎপাদন অনেক কম। বর্তমানে দেশে বছরে ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর বিপরীতে দেশে মাত্র ১০ লাখ টন গম উৎপাদন হয়, বাকি ৬০ লাখ টন গম বাইরে থেকে আমদানি করতে হয়।

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ কথা জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউজে এক মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নিয়ে কিছু সংশয় ছিল। বর্তমানে সমগ্র বাংলাদেশে প্রায় তিন কোটি টন চালের প্রয়োজন হয়। বর্তমানে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত