হিলি সীমান্তে পুশইন ঠেকাতে তৎপর বিজিবি, সতর্ক পুলিশ

আপডেট : ১১ মে ২০২৫, ০৪:০৬ পিএম

ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা ও সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশইনের ঘটনা ঘটায় দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সাথে সীমান্তে বিজিবির পক্ষ থেকে বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে পুলিশের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক বলেন, সীমান্তে বিজিবি সবসময় সতর্কতার সাথে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করায় দিনাজপুর জেলার সব সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। একইসাথে সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর। সীমান্তে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ভারত ও পাকিস্তান সীমান্তে দুই দেশের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ কারণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত