রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত গৃহকর্তকে। গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ভুক্তভোগী ওই শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা জানান, তাদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানায়। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি মিরপুর ১ নম্বর সেকশন এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি নিজে পেশায় অটোরিকশা চালক। বর্তমানে সংসারে অভাব অনটনের কারণে চলতি মাসের ১ তারিখে এক আত্মীয়ের মাধ্যমে তার ১২ বছর বয়সি মেয়েকে দক্ষিণ বনশ্রীর একটি বাসায় গৃহকর্মীর কাজে দিয়েছিলেন। বিষয়টি জানার পর গত শনিবার খিলগাঁও থানায় গিয়ে তিনি মামলা করেন।
খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন জানান, মাসুদ একটি গার্মেন্টসের সিনিয়র অফিসার। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
