পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনও মারণাস্ত্র না থাকে। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবকে পুনর্গঠন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, র্যাবকে পুনর্গঠন করতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে তাদের অবৈধ দাবি বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার সদস্য রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়৷
বিদেশে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখুন