সৌদি আরবে বিদেশিদের কর্মসংস্থানের তালিকার শীর্ষে বাংলাদেশ

আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:৩০ পিএম

প্রথমবারের মতো সৌদি আরবে বিদেশিদের কর্মসংস্থানের তালিকায় এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, এক পরিসংখ্যানে এমনটি উঠে এসেছে। এতোদিন যাবত দেশটিতে বিদেশিদের কর্মসংস্থানে পাকিস্তান এক নম্বরে থাকলেও দ্বিতীয় তালিকায় ছিল ভারত।

পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় গত জানুয়ারি থেকে এক নম্বর তালিকায় চলে এসেছে বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে বৈধ অবৈধ মিলে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কাজ করছেন। এর পেছনে রয়েছেন পাকিস্তান তারপর ভারত।

রাজকীয় এই দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি বেড়েছে বাংলাদেশি বিনিয়োগকারী।

সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান। সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রসার, উদ্যোক্তা সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে।


সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের উদ্যোগে কর্মসংস্থান, বিনিয়োগ, সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় চলে আসে বাংলাদেশের প্রথম স্থানে উঠে আসার গল্প।

জেদ্দার একটি অভিজাতও হোটেলে এতে সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি শেখ জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, হাবিবুর রহমান রাঢ়ী, দেলোয়ার হোসেন আবদুল মালেক, কবির হোসেন, খন্দকার এ, কে, আজাদ, মোহাম্মদ উজ্জ্বল, সহ অনেকে।

আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস,ফুট বেভারেজ এন্ড ভেজিটেবলস, ড্রাই ফুড, গোছারি, রিয়েলস্টেট আবাসনসহ জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ীগণ ও ইনভেস্টমেন্টের নেতৃবৃন্দরা।

বাংলাদেশের সবচাইতে বড় শ্রমবাজার সৌদি আরব যেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশিদের বসবাস। যাদের পাঠানো রেমিট্যান্সে শুধু মধ্যপ্রাচ্যের নয় ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের থেকে আসা প্রবাসী আয়কেও। প্রবাসী আয়ের প্রবাহ আরো বাড়াতে দিনরাত কাজ করে যাচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরাম।

দিনেদিনে সৌদি আরবে পরিধি ও চাহিদা বাড়ছে বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সেই সাথে বাড়ছে চ্যালেঞ্জ, ভবিষ্যতে এ ব্যবসা নিয়ে কি ভাবছেন পুরনো ও নতুন ব্যবসায়ীরা সেটাই আলোচনা হয় উক্ত অনুষ্ঠানে।

বর্তমানে সৌদি আরবের প্রবাসীরা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধতা না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এসব প্রতিষ্ঠান সৌদি আরবের বিভিন্ন শহরে গড়ে তুলেছেন। বাংলাদেশিরা যেমন সফলতা অর্জন করছেন ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন উদ্যোক্তারা।

এ সময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, সৌদি আরবে যারা ব্যবসায়িক আছেন,আমাদের সকলকে আমাদের দেশ-বিদেশের মাটিতে তুলে ধরতে হবে দেশি পণ্য রপ্তানিতে নজর দিতে হবে। বৈধ পথে দেশের রেমিট্যান্স পাঠাতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত