পিএফইসি গ্লোবালের এডুকেশন এক্সপো ২০ মে

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩৮ এএম

উচ্চশিক্ষায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘ইউকে-আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো-২০২৫’ আয়োজন করেছে পিএফইসি গ্লোবাল। ২০ মে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এক্সপো চলবে। গতকাল মঙ্গলবার পিএফইসি গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত