স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) দিনব্যাপী সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির (সিসিসি) পঞ্চম সভা আগারগাঁও প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিলিক নিয়ে আমাদের সবার একটি বড় স্বপ্ন আছে। ক্রিলিক এলজিইডির একটি পরিপূর্ণ জ্ঞানভা-ারে পরিণত হবে। ক্রিলিককে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে জনপ্রিয় করার জন্য যা যা প্রয়োজন, তা এলজিইডি করবে।
সভায় উপস্থিত ছিলেন মনিটরিং, অডিট, প্রকিউরমেন্ট ও আইসিটি ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মো. আখতার হোসেন, মো. বেলাল হুসাইন, সৈয়দ শফিকুল ইসলাম, সৈয়দা আসমা খাতুন, আবু সালেহ মো. হানিফ; ক্রিম প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
