দুমকিতে পিস্তলসহ ২ ডাকাত আটক

আপডেট : ১৪ মে ২০২৫, ০৮:৫১ এএম

পটুয়াখালীর দুমকিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই পেশাদার ডাকাত—আল আমিন দুয়ারি (৪৫) ও তারেক বেপারি (৪২)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবু খালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুইটি পিস্তলসহ নানা ধরনের ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশি অভিযানে ওই দুই ডাকাতকে আটক করা হয়। তাদের সাথে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয়—দুইটি অত্যাধুনিক পিস্তল, পুলিশের হ্যান্ডকাপ, তিন সেট র‌্যাবের পোশাক, পাঁচটি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি, গাড়ির দুটি নম্বরপ্লেট, প্লাস, স্ক্রু ড্রাইভার এবং অন্যান্য ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

ধৃত আল আমিন দুয়ারি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মৃত বারেক দুয়ারির ছেলে, এবং তারেক বেপারি বি. বাড়িয়ার নবীনগর উপজেলার কাশেম বেপারির ছেলে। তাদের বিরুদ্ধে বাউফল ও নবীনগরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা রুজুর পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত