৫১ বছরের শিরোপা খরা ঘুচালো বোলোনা

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:০০ পিএম

বোলোনা, উত্তর ইতালির বিখ্যাত এই শহর থেকেই এসেছে বোলোনিজ পিজ্জা বা বোলোনিজ পাস্তার মতো বিখ্যাত খাবার। পর্যটন শহর হিসেবেও বেশ পরিচিত ইতালিতে। তবে বুধবার রাতে শহরটি মেতে উঠেছিল ফুটবলীয় কারণে। বোলোনা ইতালিয়ান লিগে খেলে নিয়মিত। তবে দলটি শেষ কবে শিরোপা জিতেছে তা জানতে এই প্রজন্মকে ঘটতে হতো ইতিহাস। বুধবার রাতে নতুন করে ইতিহাস লিখেছে ফুটবল ক্লাব বোলোনা। ইতালিয়ান কাপে বোলোনা ১-০ গোলে এসি মিলানকে হারিয়ে শিরোপা জিতেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছয়বার ইতালিয়ান লিগ জেতে বোলোনা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একবার (১৯৬৩-৬৪) জেতে লিগ শিরোপা। তবে এরপর এসি মিলান, ইন্তার মিলান, জুভেন্তাসের দাপটের সাথে আর পেরে ওঠেনি। ইতালিয়ান এই ক্লাবটি ১৯৭৪ সালের পর এই প্রথম কোন শিরোপা জিতলো। সবশেষ এই ইতালিয়ান কাপই জিতেছিল তারা।

চ্যাম্পিয়নশিপ উদযাপন

রোমে ম্যাচে মিলান বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ বেশি করেছে বোলোনা। প্রথমার্ধে অবশ্য একবারই মিলান গোলকিপারের পরীক্ষা নিতে পারে বোলোনা। ৫৩ মিনিটে গোল করেন দান এনদোয়ি। ফিরতি পাওয়া বল থেকে সহজেই ফিনিশ করেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড দান এনদোয়ে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলের খুব কাছে গিয়েও হতাশ হতে হয় বোলোনাকে। দুই মিনিট পর খেলা শেষের বাঁশি বাজতেই ৫১ বছর পর শিরোপা উৎসবে মেতে ওঠে বোলোনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত