কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন সাদ্দাম

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১৮ এএম

বাংলাদেশ কৃষি ব্যাংক ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ উপলক্ষে ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ১৮ লাখ রেমিট্যান্স গ্রাহককে এর মধ্যে লটারির মাধ্যমে ৩১টি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে মেগা পুরস্কার মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাইশমৌজা বাজার শাখার রেমিট্যান্স গ্রাহক সাদ্দাম হোসেন। ১৪ মে কৃষি  ব্যাংকের বাইশমৌজা বাজার শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে সাদ্দাম হোসেনের হাতে মোটরসাইকেল তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। এ সময় আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহা. আতিকুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত