ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৭ মে ২০২৫, ১০:৫৮ এএম

কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদে নামাজ পড়ে ফেরার পথে ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আটটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার সরকারি পলিটেকনিকেল ইনস্টিটিউট সামনে এই ঘটনা ঘটে।

নিহত যুবক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইছবপুর গ্রামের বাসিন্দা। সে একই গ্রামের আতাউর রহমানের ছেলে। রতন মিয়া  স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন পদে কর্মরত বলে স্বজনরা জানান। এ ঘটনায় তার সফর সঙ্গী মানিকুজ্জামান (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রতনের বাড়ি এই উপজেলার নারিন্দায়া গ্রামে। তিনি এই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তাকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মানিকুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত বলে নিশ্চিত করেছে তার স্বজনরা।

এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম জানান, নিহত ও আহতরা একই মোটরসাইকেলের যাত্রী ছিলেন। অজ্ঞাত গাড়ি তাদের ছাপা দিয়ে চলে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত