লোকসংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার রিমান্ড শেষে মমতাজ বেগমকে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মিরপুর মডেল থানা এলাকায় সাগর নামের এক হকারের হত্যা মামলায় গত মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর ধানম-ি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত বছরের ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে হকার সাগর নিহত হন।
