কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৭৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ মে) বিকাল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামে (রৌমারী-রাজিবপুর) সড়কে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা বেগম অটোরিকশাযোগে রৌমারী থেকে বাড়ি ফিরছিলেন। বিকেলে চারটার দিকে যাদুরচর চাক্তাবাড়ি গ্রামে পৌঁছান। পরে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার বাম পা ভেঙে গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিছিলের সময় গুলিস্তান থেকে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী আটক