নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ভাষানটেক বস্তিতে লাগা আগুন। রবিবার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে রাত ৭টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যায় ৭টা ৫৫ মিনিটের দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।