গাইবান্ধা সদর উপজেলায় ডোবায় পড়ে মোরশেদ সরকার (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রামনাথেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
মোরশেদ সরকার ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তিনি স্থানীয় বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মোরশেদ প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯ টার দিকে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বৃষ্টির মধ্যেই বাড়িতে ফেরার পথে পা পিছলে স্কুল ব্যাগসহ ডোবায় যায়। এদিকে যথাসময়ে মোরশেদ বাড়ীতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরে বেলা ২ টার দিকে ডোবা থেকে মৃত অবস্থায় মোরশেদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
