তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:৩৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) তাড়াশ উপজেলার মহিষলুটি আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. হাতেম আলী (৫৩) উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম গৌরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কৃষক হাতেম আলী মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাঁচান তিন মাথার মোড়ে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ঝড় উঠে এলে অন্যদের সাথে তিনিও আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় কোনো মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত