পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি ১২, ১৭ জন বদলি

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:২১ এএম

চলতি দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত আইজি ও ডিআইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করা হয়েছে। গতকাল সোমবার জননিরাপত্তা বিভাগরে উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) আবু নাসের মোহাম্মদ খালেদ, এসএমপি কমিশনার ডিআইজি মো. রেজাউল করিম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআই-এর অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) ছিবগাত উল্লাহ ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।

এদিকে পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তার বদলি হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

এর মধ্যে জিএমপির উপপুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলামকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে পুলিশ সুপার, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের এআইজি জান্নাতুল হাসানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পাকশি রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ অধিদপ্তরের এআইজি আতিয়া হুসনাকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত