কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে মামা-ভাগিনার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর একজনের নাম জিহাদ (৫), অন্যজন রায়হান (সাড়ে ৩ বছর)। নিহতরা পরস্পরের দূর সম্পর্কের মামা-ভাগনে।
জানা গেছে, দুপুরে জিহাদ ও রায়হান বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় তাদের পাওয়া যায়।
স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
