সোনারগাঁয়ে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট : ২১ মে ২০২৫, ০৬:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২১ মে) সকালে কাঁচপুর ললাটি বাস স্ট্যান্ড এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত