মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের হাতে অস্ত্র গুলিসহ আটক ৮

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৩৮ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড তাজা গোলা, তিনটি ড্রেজার, তিনটি বাল্কহেড এবং নগদ টাকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া এবং পাগলা গজারিয়া থানার জামালপুরসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি ড্রেজার, তিনটি বাল্কহেড এবং চারজন কিশোরসহ আটজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত ড্রেজার তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড তাজা গোলা, একটি দেশীয় অস্ত্র, নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা এবং সাতটি মোবাইল জব্দ করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত