মিরপুর বেড়িবাঁধে পাউবোর উচ্ছেদ অভিযান

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৪৪ এএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) গতকাল বুধবার সকাল ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজনদের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) থেকে ১৪ কিমি (গোরানচটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকালে মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২-সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। বিকেল সোয়া ৫টায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শেষ হয়। পরবর্তী দিনে যথারীতি উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু হবে। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত