স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের তথ্যমতে, গত ২১ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনের অব্যাহতিবিষয়ক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় দুদককে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই দুদক তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে অনুসন্ধান শুরু করে। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির সমন্বয়ে একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছেন।
