কুমিল্লায় তাহের

ডিসেম্বরে নির্বাচন দিলে জামায়াতের কোনো আপত্তি নেই

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:১৯ এএম

বর্তমান সরকারের নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে, জামায়াতের কোনো আপত্তি নেই। এমনকি দুই মাস পরেও করলেও আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। আমরা দুটি রোডম্যাপ চেয়েছিএকটি নির্বাচনের, অন্যটি সংস্কারের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াতে নায়েবে আমির বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়। অন্তর্র্ব্তী সরকারের প্রধান কাজই হবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা। এর পাশাপাশি কিছু সংস্কার প্রয়োজন, যা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত