মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার ২ আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের গনকপাড়া এলাকার একটি অটোরিকশা গ্যারেজের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
এরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নুর মোহাম্মদ ডিপজল সরদার হত্যার এজাহারনামীয় আসামি সোহান খালাশী (২৯) ও রাসেল হোসেন হৃদয় (৩০)। অপর গ্রেপ্তারকৃত হচ্ছে নাসির উদ্দিন (৪৪)। এদের সকলের বাড়ি গনকপাড়া এলাকায়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম জানান, মাদক বিক্রির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম গণকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ জনকে আটক করে তাদের শরীরে তল্লাশী চালানো হয়। এতে আটক নাসিরের জিন্স প্যান্টের পকেট থেকে ১০ পিস এবং ছাত্র হত্যা মামলার আসামি সোহানের ট্রাউজারের পকেট থেকে ৫ পিস ইয়াবা ও রাসেলের পরিহিত প্যান্টের পকেট থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন: আজহারী