কালিহাতীতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:১৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে বাসটি উল্টে আব্দুস সালাম ও এস এম আলম নামে দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মুলিয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম। 

ওসি জাকির হোসেন বলেন, ‘টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত