ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট নিয়ে উত্তেজনার কিছু নেই। কারণ, ফলাফল তো সবারই জানা। দেখার বিষয় হলো, টেস্ট ক্রিকেটের বনেদি দলটির বিপক্ষে খর্বশক্তির জিম্বাবুয়ে কতটা লড়াই করতে পারে। নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় দিনে আজ সেই লড়াইয়ের পূর্বাভাস দিলেন ব্রায়ান বেনেট। ইংল্যান্ডের বাঘা বাঘা বোলারদের তুলোধুনো করে হাঁকালেন ঝলমলে সেঞ্চুরি।
৬ উইকেটে ৫৬৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জিম্বাবুয়ে যে এই রান পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে, সেটা নিয়ে কারও সংশয় ছিল না। কিন্তু ব্রায়ান বেনেট যেন অন্য ধাতুতে গড়া। স্বাগতিক বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না। ৯৭ বলে ২০ বাউন্ডারিতে তুলে নেন মাত্র ৭ টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে দ্রুততম। গত বছরের ডিসেম্বরে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন। সেটা ছিল ১১০ রানের অপরাজিত ইনিংস।
আজ ব্রায়ান বেনেট ফিফটি পূরণ করেন ৫৬ বলে। এরপরই তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। পরের পঞ্চাশ করতে সময় নিয়েছেন মাত্র ৪১ বল। ইংল্যান্ডের ট্রেডমার্ক ‘বাজবল’ এর জবাব হিসেবে বেনেটের ইনিংসটি দুর্দান্ত। তবে এখন পর্যন্ত দলের বাকি কেউ বড় ইনিংসের পথে হাঁটতে পারেননি। অধিনায়ক ক্রেইগ আরভিন ৪২ রান করে আউট হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। তাদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৪৩ ওভারে ২১০ রান।
‘মদ্রিচের সাথে আমি বিদায় বলব; কাঁদলেও সমস্যা নেই’
রিয়ালের পরবর্তী কোচের নাম জানালেন আনচেলত্তি