বাড়তি নিরাপত্তা দেবে ব্লুটুথ ৬.১

আপডেট : ২৪ মে ২০২৫, ০১:৪৭ এএম

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) সম্প্রতি ব্লুটুথ ৬.১ সংস্করণ উন্মোচন করেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়ে উল্লেখযোগ্য উন্নতি এনেছে। এই আপডেটের মূল আকর্ষণ হলো এলোমেলোভাবে বিন্যাস করা RPA (Resolvable Private Address) প্রযুক্তি, যা ডিভাইসের এড্রেস পরিবর্তনের সময়কে এলোমেলো করে, ফলে তৃতীয় পক্ষের জন্য ডিভাইস ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে।

আগে, ব্লুটুথ ডিভাইসের ঠিকানা (RPA) নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হতো, যা অনুমান করা যেত এবং তৃতীয় পক্ষের জন্য ডিভাইস ট্র্যাক করা সহজ হতো। ব্লুটুথ ৬.১-এ, এই ঠিকানা পরিবর্তনের সময় এখন এলোমেলোভাবে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে যেকোনো সময় ঘটতে পারে, যা ডিভাইস ট্র্যাকিং করা আরও কঠিন করে তোলে।

নতুন সংস্করণে, এলোমেলোভাবে ঠিকানা পরিবর্তনের কাজটি ডিভাইসের প্রসেসরের পরিবর্তে ডেডিকেটেড ব্লুটুথ কন্ট্রোলার দিয়ে পরিচালিত হয়। ফলে প্রসেসর কম শক্তি ব্যবহার হয় এবং ব্যাটারির বেকআপ বৃদ্ধি হয়। এর ফলে  স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড এবং ওয়্যারলেস ইয়ারবাডের মতো ছোট ডিভাইসগুলোর জন্য বেশি ব্যাটারির বেকআপ পাওয়া যাবে।

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG)  এখন থেকে বছরে দুবার নতুন সংস্করণ প্রকাশ করবে, যার ফলে প্রযুক্তিগত উন্নয়ন আরও দ্রুত ঘটবে। ব্লুটুথ ৬.১  চিপ সংযুক্ত  ডিভাইসগুলো ২০২৬ সালের মধ্যে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্লুটুথ ৬.১ কোনো বড় ধরনের পরিবর্তন না আনলেও, এর সূক্ষ্ম উন্নতিগুলো ব্লুটুথ  প্রযুক্তিকে আরও শক্তিশালী ও নিরাপদ করেছে। অসংখ্য ওয়্যারলেস ইয়ারবাড, ফিটনেস ট্র্যাকার ও স্মার্টওয়াচ যেগুলো এই প্রযুক্তির ওপর নির্ভর করে, তাদের জন্য এই পরিবর্তনগুলো আরও নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে সাহায্য করবে। এই আপডেটটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা এবং ডিভাইসের ব্যাটারি আয়ু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত