নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে : নুর

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩০ এএম

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করছে ও জুলাই ঐক্য নষ্ট করেছে নাবালক উপদেষ্টারা। তাদের এখনই সরানো না হলে ভয়াবহ সংকটে পড়বে দেশ। এখনই যদি অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজানো না হয়, যা হওয়ার তাই হবে।

গতকাল শুক্রবার বেলা ৩টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় গণ অধিকার পরিষদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

নুর বলেন, বিএনপির এক নেতা নাকি আমাদের সমাবেশে যারা আসবে তাদের মামলা দেওয়া হবে বলে সমাবেশে আসতে বাধা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত