চাঁদপুরে আট কেজি গাঁজা জব্দ কোস্ট গার্ডের

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৪১ এএম

চাঁদপুর সদর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা ওই বিশেষ অভিযান চালায়। অভিযানকালে বরিশাল থেকে ঢাকাগামী গোমতী-১ লঞ্চে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত