জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাফি (৬) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া বালুঝুড়ি গ্রামের আবু হুরাইয়ার ছেলে রাফি।
জানা যায়, দুপুরে রাফি স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে সড়ক পার হওয়ার সময় পিছন থেকে দ্রুতবেগের একটি ইজিবাইক ধাক্কা দিলে সে ছিঁটকে পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ শিশু রাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
