কুমিল্লা শহরের রামঘাট এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও মোবাইলফোনসহ রুদ্র চন্দ্র দাস (২২) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (২৬ মে) সকালে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
রুদ্র চন্দ্র দাস কুমিল্লা নগরের রামঘাট এলাকার বাসিন্দা স্বপন চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, আটক রুদ্রের কাছ থেকে একটি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করে। গ্যাংটির কাছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্রগুলো দেশে আনা হয় এবং তা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, রুদ্রকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।
সচিবালয়-এনবিআর-পোর্টেও বিপ্লব হবে: হান্নান মাসউদ
উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলা