জামালপুর সদর উপজেলায় হাসপাতালের নার্স ও কর্তৃপক্ষের অবহেলায় রিতু (২২) নামের এক প্রসুতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালটি তালাবদ্ধ করেন।
সোমবার (২৬ মে) সকাল ৬ টার দিকে উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত এলাকার দুবাই হসপিটালে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
নিহত রিতুর বড় ভাই লাবলু মন্ডল জানান, গত দুইদিন আগে তার বোন গর্ভবতী রিতুর প্রসব ব্যথা শুরু হয়। পরে রবিবার (২৬ মে) তাকে দিগপাইত দুবাই হসপিটালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করেন। সে সময় মা-মেয়ে দুইজনই সুস্থ ছিলেন। হঠাৎ করে রাতে তার খিচুনি উঠে। এ সময় হসপিটালে কোন ডাক্তার ও নার্স ছিল না। এমনকি সে সময় কোন রোগীও ছিল। সারারাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সোমবার সকাল ৬ টার দিকে মারা যায়। পরে ওই হসপিটালের এক কর্মচারী এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পালিয়ে যায়। লাশ হস্তান্তর করার জন্য হসপিটালের কোনো লোক ছিল না। এই ঘটনার পর এলাকার লোকজন হসপিটালে তালা দিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি আরও বলেন, আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব। আমার বোনের এটাই প্রথম বাচ্চা। রাতে কোনো নার্স ও ডাক্তার না থাকায় অবহেলা অযত্নে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে কথা বলতে দুবাই হসপিটাল কৃর্তপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাদের পাওয়া যায়নি।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ স ম আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জামালপুরের সির্ভিল সার্জন ডা. মো.আজিজুল হক বলেন, খবরটি শুনে ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠিয়েছি। হসপিটালটির কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক