বাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:৩০ এএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে আগের রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন, আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমা- চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সারা রাত ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহীবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত