ব্রাজিলের হৃত গৌরব পুনরুদ্ধারে দায়িত্ব নেয়া কার্লো আনচেলত্তি তার প্রথম স্কোয়াডে নেইমারকে রাখেননি।
বাংলাদেশ সময় মধ্যরাতে রিওতে ২৫ জনের দল ঘোষণা করেন মাদ্রিদ থেকে বিশেষ বিমানে রবিবার রাতে ব্রাজিলে যাওয়া আনচেলত্তি।
নেইমারকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি, 'এই দলে ডাক দেওয়ার সময় আমি চেষ্টা করেছি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের নির্বাচন করতে। নেইমার কিছুদিন আগেই চোটে পড়েছে। সবাই জানে, নেইমার খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়—সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে এবং তাই জাতীয় দলে থাকতে পারছে না, যেমন নেইমার, যে চোটে পড়েছে। আমি যেটা বলতে চাই, সেটা হলো ব্রাজিলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর ভরসা রাখি। এটা জাতীয় দল—ব্রাজিল তার উপর নির্ভর করে। সে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে এসেছে খেলতে। আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি বিষয়টি ব্যাখ্যা করার জন্য এবং সে পুরোপুরি একমত। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি।'
এই দল আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে।
ব্রাজিলের ২৫ জনের দল
গোলকিপার: অ্যালিসন (লিভারপুল), বেন্টো (আল নাসর), হুগো সৌজা (করিন্থিয়ান্স)
ডিফেন্ডার: অ্যালেক্সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্সান্দ্রো রিবেইরো (লিল), বেরালদো (পিএসজি), কার্লোস অগাস্টো (ইন্তার মিলান), দানিলো (ফ্ল্যামেঙ্গো), লিও অর্তিজ (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ভ্যান্ডারসন (মোনাকো), ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবুর্গ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদারসন (আতালান্তা), জারমন (ফ্ল্যামেঙ্গো)
ফরোয়ার্ড: অ্যান্টনি (বেতিস), এস্তেভাও (পালমেইরাস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাথেউস কুনহা (উলভারহ্যাম্পটন), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
