জঘন্য পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের মতে আইসিসির সহযোগী সদস্য দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানের সেই পরাজয়ে যখন চারদিকে সমালোচনা হচ্ছে, তখন সেটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।
২৮ মে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে সিমন্স বললেন, ‘আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যাওয়াটা কঠিন ছিল, কিন্তু মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। তাই আশা করা যায়, এটি দলকে উৎসাহিত করেছে এবং আমাদের মনোবল দুর্দান্ত হয়েছে।’
পাকিস্তান এমনিতেই শক্তির দিক দিয়ে এগিয়ে। তার ওপর ঘরের মাঠে তারা খেলবে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কারণ দেখছেন না সিমন্স, 'আমি মনে করি সিরিজ জেতার একটা বড় সুযোগ সবসময়ই থাকে। আমার মনে হয় এটা আমাদের সেরাটা খেলার সময়।'
আনচেলত্তির জন্য হাজার কোটির বিমান; দুইশ সাংবাদিক
ব্রাজিল বিশ্বের সেরা দল, তাই এসেছি: আনচেলত্তি