জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার (২৭ মে) বিকালে প্রকাশিত হয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৯৮ শতাংশ।
সারা দেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করে। উক্ত ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েভসাইটে পাওয়া যাচ্ছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে আইনজীবী সহকারী আটক
শিবালয়ে কলেজ শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা