সাবেক এনসিপি নেতা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ২৭ মে ২০২৫, ০৬:২২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান নিষেধাজ্ঞা ও ব্লকের এ আবেদন করেন।  

আবেদনে বলা হয়, গাজী সালাউদ্দীন তানভীর ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল নাগরিক পার্টি থেকে তাকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত