বৃষ্টিতে পন্ড ফাইনাল টসে চ্যাম্পিয়ন নির্ধারণ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:০১ এএম

২০১৫ সাল থেকে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় হয়ে আসা জাতীয় স্কুল ক্রিকেটের ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল হওয়ার কথা ছিল গতকাল। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচ কিংবা সুপার ওভার না হতে পারায় বাইলজ অনুযায়ী টস জিতে এবারের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মডার্ন হাইস্কুল। আর রানার্সআপ বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। আসরে সর্বোচ্চ রান মডার্ন স্কুলের আফনান ইন্তেহাদের ৬৯ গড়ে ৩ ইনিংসে ২০৬। বগুড়ার আকাশ রায় তিন ম্যাচে আসর সর্বোচ্চ ১১ উইকেট ও ১২৭ রান করেন। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, তারকা পেসার তাসকিন আহমেদ, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত